1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৪:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সুন্দরবনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ একর বনভুমি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫,
  • 161 Time View
158

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুন্দরবন পুর্ব বন বিভাগের চাদপাই রেঞ্জের দুই এলাকায় অগ্নিকান্ডে সাড়ে ৫ একর বনভুমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধান সাগর স্টেশনের কলমতেজী,টহল ফাড়ির টেপারবিল এলাকার দেড় একর এবং ধানসাগর টহল ফাড়ির তেইশের ছিলা – শাপলার বিল এলাকার ৪ দশমিক শুন্য ৫ একর বনভুমি রয়েছে। বুধবার সন্ধ্যায় সুন্দরবন পুর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে এখনো কোন আগুন নেই, সম্পুর্ন নির্বাপন হয়ে গেছে। তারপরও অতিরিক্ত সতর্কতার জন্য জোয়ারের সময় পানি ছিটানো হচ্ছে। আজ বৃহস্পতিবার ও পর্যবেক্ষন করা হবে। তার পর ফায়ার আউট ঘোষনা করা হবে। নরুল করিম আরোও বলেন, পরপর দুটি এলাকায় আগুন লাগার কারনে আমাদের কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে। আমরা দুটি স্থান ড্রোন ও জিপিএসের মাধ্যমে মনিটর করেছি। আপাতত সাড়ে ৫ একর বনভুমি ক্ষতিগ্রস্ত বলে জিপিএসের মাধ্যমে পরিমাপ করা হয়েছে। এছাড়া দুটি ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তখন ক্ষয়ক্ষতির বিষয়ে আরোও বিস্তারিত জানা যাবে। গত শনিবার সুন্দরবনের কলমতেজী বন টহল ফাড়ির টেপারবিলে আগুন লাগে। রাতভর চেষ্টায় রোববার সকালে সেই আগুন নেভাতে সক্ষম হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। সুপ্ত আগুন ও ধোয়ার কুন্ডলি খুজতে বন বিভাগ ড্রোন ব্যাবহার করে। তখন কলমতেজী এলাকা থেকে কয়েক কিলোমিটার দুরে তেইশের ছিলা – শাপলার বিলে আগুনের অস্তিত্ত্ব দেখতে পায় বন বিভাগ। সেই আগুনে সুন্দরবন পুড়েছে ৪৮ ঘন্টার বেশি সময়। অবশেষে মঙ্গলবার বিকেলের দিকে বন বিভাগ ও ফায়ার সার্ভিস আগুন সম্পুর্ন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026