1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মহি উদ্দিনঃ স্টাফ রিপোর্ট 
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 148 Time View
81

মোহাম্মদ মহি উদ্দিনঃ স্টাফ রিপোর্ট 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা, প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেল ৫টায় উপজেলা পরিষদ হল রুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জেএইচএম ইউনুস এবং সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার মহেশখালী প্রতিনিধি ও প্রেস ক্লাবের সদস্য ফারুক ইকবাল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এম বশির উল্লাহর পুত্র হাফেজ রাকিব হোসেন। এরপর মহেশখালী দ্বীপের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তির জন্যও দোয়া করা হয়।

বক্তারা বলেন, মহেশখালীর সাংবাদিকরা সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। তাঁদের সততা, নিষ্ঠা ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

মহেশখালীতে সাংবাদিকতার বিকাশে যাঁরা অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে ডা. সোলতান উদ্দিন, শফিক উল্লাহ খান, আহাম্মদ হোছাইন ও সাজ্জাদ জহির (এম.এ)-এর নাম বিশেষভাবে উল্লেখ করা হয়।

প্রবীণ সাংবাদিক ফরিদুল আলম শাহীন বলেন, “১৯৭০-এর দশকে ডা. সোলতান উদ্দিন ও শফিক উল্লাহ খান সাংবাদিকতা শুরু করেন। ১৯৮০-এর দশকে আহাম্মদ হোছাইন এবং ১৯৯০-এর দশকে সাজ্জাদ জহির (এম.এ) মহেশখালীতে সাংবাদিকতার নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁদের পথ অনুসরণ করেই বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়ত উল্লাহ। তিনি বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ, তাঁদের নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজকে আলোকিত করে। মহেশখালীর প্রয়াত সাংবাদিকদের অবদান নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি এড. নুরুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন,

মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনম হাসান, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহেশখালী উপজেলা সদস্য সচিব মাওলানা সোলাইমান, সিনিয়র সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, সিনিয়র সাংবাদিক আমিনুল হক, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম হোবাইব সজীব, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এরফান হোসেন।

এ সময় ইফতার ও দোয়া মাহফিলে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সুশীল সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা শেষে দেশ, জাতি ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026