1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শাপলাপুরে মামলায় জামিনের ২৪ ঘন্টার মধ্যে বাদীর পরিবারের ৪জনকে কুপিয়ে জখম।

মোহাম্মদ মহি উদ্দিনঃ স্টাফ রিপোর্টার
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 115 Time View
85

মোহাম্মদ মহি উদ্দিনঃ স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামিনের দিনেই বেরিয়ে এসে দলবল সন্ত্রাসী নিয়ে বাদির পরিবারকে হামলা : গুরুতর জখম করেছে ৪জন কে।পুলিশ গিয়ে ভিকটিমদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ মৃত্যু শয্যায় মৌলভী আমান উল্লাহ

মহেশখালী উপজেলার শাপলাপুরের খোকন নামে এক সন্ত্রাসী জামিন নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় ২০-২৫ জন লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, ধারালো দা,চুরি,লাঠিসোঁটা নিয়ে মারাত্মক ভাবে কুপিয়ে ও পিটিয়ে ফের হামলা চালিয়েছে। এতে বাদিসহ তার পরিবারে বেশ কয়েকজন মারাত্মক ভাবে আহত হয়েছে। আহতরা হলেন মৌলভী আমান উল্লাহ, তার সন্তান মোঃ ওমর, আবু বক্করসহ আরও বেশ কয়েকজন।

২৫ মার্চ সন্ধ্যা ৭টায় উপজেলার শাপলাপুরের জাহিদাঘোনায় এঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা ভিকটিমদের কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে যখম করার পর চিকিৎসা নিতে বাঁধা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য প্রেরণ করেন। চিকিৎসকেরা আহতদের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার এস আই মহি উদ্দিন। তিনি বলেন – শাপলাপুরে মারামারির ঘটনা শুনে মহেশখালী থানা থেকে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করি।

প্রত্যক্ষদর্শীরা জানান- গতকাল মাগরিবের নামাজের পর মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে মৌলভী আমান উল্লাহ, তার পুত্র মোঃ ওমর ও আবু বক্করের পথ অবরোধ করে ধারালো দা,চুরি,লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে।

সূত্রে জানা যায় – মৌলানা আমান উল্লাহর সাথে কাজল খোকন গং সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত বছরে মার্চ মাসে সন্ত্রাসী খোকনগং নেতৃত্বে আমান উল্লাহ ও তার পরিবারের উপর হামলা চালিয়েছিল। এঘটনায় আমান উল্লাহর পরিবার মামলা দায়ের করলে গত ২৩ মার্চ সন্ত্রাসী খোকনকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২৪ মার্চ জামিন নিয়ে এসে তার ভাইসহ ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে হামলা চালিয়ে মারাত্মক ভাবে আবারও জখম করে।

ভিকটিম মৌলভী আমান উল্লাহ বলেন- আমার জমি কাজল,খোকনসহ ২০-২৫ জন সন্ত্রাসী জোর করে দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। এনিয়ে আমি আদালতে মামলাও করেছি। গত বছর আমার জমি দখল নিতে আসলে আমি বাঁধা দিলে আমাকে এবং আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।এঘটনায় আমি মামলা দায়ের করলে পুলিশ উক্ত মামলার আসামি খোকনকে গ্রেফতার করলে তিনি সাথে সাথে জামিন নিয়ে এসে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে তার ভাইসহ সন্ত্রাসীদের নিয়ে কুপিয়ে হাত পা কেটে নিতে হাতে ও পায়ে কুপিয়েছে। আমি এঘটনায় আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ বলেন- শাপলাপুরে একটি পরিবারকে মারধর করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করি। জামিন নিয়ে এসে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান-জমি সংক্রান্ত বিরোধ ছিল উভয় পক্ষের। এনিয়ে গত বছর হামলার ঘটনায় মামলা হলে মামলার ওয়ারেন্ট থাকায় খোকন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তিনি জামিন নিয়ে এসে হামলা চালিয়েছে কিনা সেটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026