1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| বিকাল ৫:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কয়রায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রতিনিধি, কয়রা, খুলনা 
  • Update Time : বুধবার, মার্চ ২৬, ২০২৫,
  • 149 Time View
102

প্রতিনিধি, কয়রা, খুলনা 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

খুলনার কয়রায় ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। গতকাল মঙ্গলবার কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (২৫)। তিনি খুলনা সদরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযানে নামে কোস্টগার্ড। সেখানে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা তাঁর শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা বড়ি পান এবং আটক করেন ওই ব্যক্তিকে। এরপর একই এলাকায় পৃথক অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন বলেন, কয়রা থেকে দুটি পৃথক অভিযানে মোট ১৪৯ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026