মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ৷
সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
Update Time :
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
117 Time View
মোংলায় স্বাধীনতা দিবসে উন্মুক্ত থাকবে নৌবাহিনী কোস্টগার্ডের যুদ্ধজাহাজ৷
সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থা কবে। রবিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের বিভিন্ন স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। পরিদর্শনের জন্য উন্মুক্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে: ঢাকার সদরঘাটে বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউ মুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা অপরাজেয়, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা ধলেশ্বরী, বরিশালের মেরিন ওয়ার্কশপ জেটিতে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিআইডব্লিউটিএ...
95
সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট)
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থা কবে। রবিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের বিভিন্ন স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
পরিদর্শনের জন্য উন্মুক্ত জাহাজগুলোর মধ্যে রয়েছে: ঢাকার সদরঘাটে বানৌজা চিত্রা, নারায়ণগঞ্জের পাগলা নেভাল জেটিতে বানৌজা অতন্দ্র, চট্টগ্রামের নিউ মুরিংয়ে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা অপরাজেয়, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা ধলেশ্বরী, বরিশালের মেরিন ওয়ার্কশপ জেটিতে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা শহীদ ফরিদ।