1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ১১:০৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড 

মোঃ হোসাইন হাওলাদার  জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫,
  • 125 Time View
82

মোঃ হোসাইন হাওলাদার  জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জে হেরোইন সহ আটক মামলার আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা (৪৩) নামের এক আসামীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারি বুলবুল আহমেদ।

আসামি গোলাম হোসেন ওরফে গোলাম মোস্তফা সদর উপজেলার খানকা দালাল পাড়ার মৃত হারুনুর রশিদের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানাধীন রেইডিং পার্টির সদস্যরা আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুকবাসপুর বছিরননেছা স্কুলের সামনে রাস্তা থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন ওজন ১০ গ্রাম জব্দ করা হয়।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মোঃ হোসেন মিয়া বাদী হয়ে ওই একই তারিখে গোলাম মোস্তফাকে আসামি শ্রেণীভুক্ত করে সদর থানায় মাদক আইনে মামলা করে।

মামলাটি ৮ বছর আদালতে চলমান অবস্থায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন বলেন, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সুকবাসপুর এলাকা হতে ৫০ গ্রাম হেরোইন সহ গোলাম মোস্তফা নামে এক আসামীকে আটক করা হয়। এ ঘটনায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026