1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| দুপুর ১:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নিভে গেছে সুন্দরবনের গুলিশাখালীর আগুন৷ 

সজিব শিকদার জেলা প্রতিনিধি(বাগেরহাট) 
  • Update Time : সোমবার, মার্চ ২৪, ২০২৫,
  • 132 Time View
114

সজিব শিকদার জেলা প্রতিনিধি(বাগেরহাট) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুন্দরবনের গুলিশাখালীতে লাগা আগুন নিভে গেছে। সোমবার (২৪ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। তারপরও ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোথাও ধোঁয়া দেখা গেলে সেখানে পানি স্প্রে করা হচ্ছে।এর আগে রোববার (২৩ মার্চ) সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আওতাধীন গুলিশাখালীতে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। ওইদিন দিনভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর রাত থেকে পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতে থাকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। সহযোগিতা করেন গ্রামবাসীরাও। তার আগে শনিবার (২২ মার্চ) দুপুরে বনের কলমতেজী এলাকায় লাগা আগুন নেভে রোববার।আগুনে কলমতেজী এলাকার ৩-৪ একর বনাঞ্চল পুড়ে গেছে। তবে দ্বিতীয় দফায় গুলিশাখালীতে কী পরিমাণ জায়গার বনাঞ্চল পুড়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি বন বিভাগ। তদন্ত করে পরে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর কথা জানিয়েছে বন বিভাগ।পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, গুলিশাখালীতে লাগা আগুন সোমবার দুপুরে পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। তারপরও বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। আরও পানি ছিটানো হচ্ছে, যাতে নতুন করে আগুনের সূত্রপাত না ঘটে। আর কলমতেজীতে এখন আর কোনো আগুনের অস্তিত্ব নেই বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026