1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ১০:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

গোবিন্দগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় হেল্পার নিহত

মোঃ আলামিন হোসেন গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, মার্চ ২৪, ২০২৫,
  • 143 Time View
126

মোঃ আলামিন হোসেন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে খলসী নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি মালবোঝাই ট্রাকে দ্রুতগামী আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় আলুবাহী ট্রাকের হেল্পার এবং আহত হয়েছেন ড্রাইভার।

রবিবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী ভাঙ্গা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী (৩০) গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রাঘবপুর গ্রামের বাসিন্দা মমদেল হোসেনের ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাতে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুর থেকে ঢাকা যাওয়ার সময় খলসী এলাকায় পৌঁছালে ট্রাকের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে ট্রাকটি সড়কের পাশে রেখে তারা ইঞ্জিন মেরামত করছিল। ওই সময় ঘোড়াঘাট থেকে গোবিন্দগঞ্জগামী আরেকটি ট্রাক দ্রুতগতিতে ধাক্কা দেয় থেমে থাকা ওই ট্রাকে। তখন দুটি ট্রাকই রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে হাসান ঘটনাস্থলেই নিহত হন। আহত চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহত ব্যক্তির স্বজনদের খবর দেওয়া হয়েছে। অন্য ট্রাকটি রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026