1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 205 Time View
360

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাসের এক নবজাতকের জন্য মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগ উঠেছে। এতে শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২২ মার্চ সকালে উপজেলার গোয়াতলা গ্রামের শাপলা তার দুই মাস বয়সী ভাগ্নে মুনতাহাকে সর্দি-কাশির সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটির জন্য অ্যামক্সিসিলিন পিডি ড্রপসহ আরও দুইটি ওষুধ প্রেসক্রাইব করেন। হাসপাতাল থেকে ওই ওষুধগুলোর মধ্যে দুটি অ্যামক্সিসিলিন পিডি ড্রপ সরবরাহ করা হয়। তবে বাড়িতে ফিরে নবজাতকের ফুফু দেখতে পান, সরবরাহকৃত ওষুধের মেয়াদ এক মাস আগেই উত্তীর্ণ হয়েছে। বিষয়টি জানার পর শিশুটির পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং ২৩ মার্চ রবিবার স্থানীয় সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে শিশুটির ফুফু  শাপলা বলেন,”একটি সরকারি হাসপাতাল কতটা দায়িত্বজ্ঞানহীন হলে মাত্র দুই মাসের একটি শিশুকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দিতে পারে? এই ওষুধ যদি আমি খাওয়াতাম, আর যদি শিশুর কিছু হয়ে যেত, তবে এর দায় কে নিত?”

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার পাল অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন,”আমাদের হাসপাতাল থেকে কখনো মেয়াদোত্তীর্ণ ওষুধ সরবরাহ করা হয় না। এটি হয়তো আমাকে ফাঁসানোর জন্য সাজানো নাটক। তবে আমি ফার্মাসিস্টদের আরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছি, যেন এ ধরনের অভিযোগ আর না ওঠে।”

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এমন অব্যবস্থাপনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মনে করছেন এলাকাবাসী। তারা হাসপাতালের দায়িত্বশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026