1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নাইক্ষ্যংছড়িতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যার দায়ে যুবক গ্রেফতার

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, মার্চ ২৩, ২০২৫,
  • 124 Time View
95

মোঃ মেহেরাজ উদ্দিন মিন্টু বান্দরবান প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় চাঞ্চল্যকর গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় মো. মারুফ (২৬) নামের এক যুবককে আটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (২২ মার্চ) একটি দোকানে স্বর্ণের কানের দুল বিক্রি করার জন্য গেলে সন্দেহ হয় স্থানীয়দের ।পরে যুবককে কানের দুল নিয়ে চ্যালেঞ্জ করে কোন সদুত্তর না পেয়ে আটক করে গণধোলাই দেয় তারা। এতে মারুফ ঘটনার কথা স্বীকার করে।

স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বিলের পাড় থেকে গরু আনতে গিয়েছিলেন তৈয়বা বেগম। এরপর আর ফিরে আসেননি। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে বিলের পাড়ে তৈয়বার লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গলায় ও হাতের কবজি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরিবার সদস্যদের দাবি বাসা থেকে বের হবার সময় তৈয়বা বেগমের কানে স্বর্ণের দুল ছিলো কিন্তু লাশ উদ্ধারের পর কানে দুল পাওয়া যায়নি।

এদিকে পুলিশ সুত্র জানায়, হত্যা করার আগে গৃহবধূ তৈয়বাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষক কে চিনে ফেলায় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী জানিয়েছেন, হত্যাকান্ডের ঘটনায় স্থানীয়রা মারুফ নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে। লাশের সুরতহাল তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি কিভাবে ঘটেছে তা পুলিশ তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026