1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৯:৩৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

দুর্গাপুরের জয়নগর ইউ‌নিয়‌ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহ‌ফিল

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 152 Time View
89

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং জয়নগর ইউনিয়নের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২মার্চ ২০২৫ ইং শনিবার বিকাল ০৪:০০ ঘটিকায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দাওকা‌ন্দি উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অ‌তিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন জেলা জামায়াতের সেক্রেটারি মো: গোলাম মুর্তজা ও প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথি মো: গোলাম মর্তুজা তার বক্তব্যে বলেন, আগামীতে সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। তাহলে অনিয়ম ও দুর্নীতি হবে না। তাই আগামী নির্বাচনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে।

প্রধান আলোচক মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, ইসলামী দলগুলোকে বাদ দিয়ে আগামীতে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সমমনা ইসলামী দল এবং গণতান্ত্রিক ও দেশপ্রেমিক দলগুলো নিয়ে আগামীতে যে জোট হতে যাচ্ছে জাতীয় রাজনীতিতে সেই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।

জয়নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এজাজুল হক মাস্টারের সভাপতিত্বে ও মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অ‌তিথি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন দুর্গাপুর উপ‌জেলা আমীর সাইফুল ইসলাম মাস্টার, সেক্রেটারি শামীম উদ্দিন মাস্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, প্রবীণ জামায়াত নেতা মসির উদ্দিন, ড. আক্কাস আলী, অধ্যাপক আমজাদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026