1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা 

মোঃ হোসাইন হাওলাদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 134 Time View
88

মোঃ হোসাইন হাওলাদার মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জে পরিবেশের ছাড়পত্র ব্যতীত হিমাগার পরিচালনা করায় ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম।

শনিবার (২২ মার্চ) দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে অভিযান চালান পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্ট।

এসময় পরিবেশের ছাড়পত্র না থাকায় সদর উপজেলার মুক্তারপুর অবস্থিত এলাইড কোল্ড ষ্টোরেজ ম্যানেজার আতাউল, একই এলাকায় অবস্থিত বিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজাউল করিম, টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজারের এ্যাকো ইন্ডাস্ট্রিজ এন্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত, একই এলাকার আরাকান ইন্ডাস্ট্রিজ লি: বেতকা কোল্ড ষ্টোরেজ ম্যানেজার জি.এম জাকারিয়া, উপজেলার বিন্দুসার সলিমাবাদ এলাকায় অবস্থিত পপুলার ফুড এন্ড এলাইড ইন্ডাস্ট্রিজ ম্যানেজার মীর আনোয়ার হোসেন, মুক্তারপুর অবস্থিত বিক্রমপুর মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ ম্যানেজার আব্দুর রসিদ শেখ, আব্দুল্লাহপুর সলিমাবাদ এলাকার রামিশা কোল্ড স্টোরেজ লিমিটেড ম্যানেজার ইমরান হাসান নাদিম, মিরেশ্বরাই এলাকার নিপ্পন আইস এন্ড স্টোরেজ ম্যানেজার মনোরঞ্জন সাহা প্রত্যেককে ২ লাখ টাকা করে ৮ হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। এতে ৫ টি হিমাগারের ম্যানেজার ১০ লাখ টাকা পরিশোধ করলেও এলাইড কোল্ড স্টোরেজ ম্যানেজার আতাউল, রিভারভিউ কোল্ড স্টোরেজ ম্যানেজার রেজাউল করিম, এ্যাকো ইন্ডাস্ট্রিজ এন্ড কোল্ড স্টোরেজ ম্যানেজার রাকিবুল হাসান দৌলত জরিমানার টাকা পরিশোধ না করায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪০ দিনের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন পরিবেশের মোবাইল কোর্ট পরিচালিত স্পেশাল ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ পুলিশের একটি বিশেষ টিম।

বিষয়টি নিশ্চিত করে পরিবেশের (ভারপ্রাপ্ত) বেঞ্চ সহকারী মো. জাকির হোসেন জানান, আজ মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন হিমাগারে পরিবেশের স্পেশাল পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৮ টি হিমাগারকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এতে ৫ টি হিমাগারের টাকা পরিশোধ করলে ও ৩ টি হিমাগারের মালিক উপস্থিত না থাকায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৪০ দিনের করে সাজা পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে পরিবেশের স্পেশাল মোবাইল কোর্ট পরিচালিত বিচারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026