1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কালকিনিতে গলায় ফাঁস অবস্থায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার,পরিবারের দাবী হত্যা

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর প্রতিনিধি।
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 125 Time View
92

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ শিখা ওরফে সিমা বেগম-(২৩) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

তবে ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন, এদিকে ওই নিহত গৃহবধুর স্বামীর পরিবার এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে এ ঘটনা ঘটে, অপরদিকে ওই গৃহবধু নিহতের ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ওসি,

পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের উত্তর আন্ডারচর গ্রামের জাহাঙ্গীর বেপারীর মেয়ে শিখা ওরফে সিমা বেগমের সঙ্গে একই ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে রায়হানের প্রায় ৮ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগেই থাকেন এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সম্প্রতি বেশ কয়েকবার সালিশ মীমাংসার মাধ্যমে তাদের সমেস্যার সমাধান করে দেন কিন্তু হঠাৎ করে সকালে স্থানীয় লোকজন ওই গৃহবধুর লাশ তার স্বামীর ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়, খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন, তবে ওই গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে ভূক্তভোগী পরিবার দাবী করেছেন। এদিকে এই ঘটনার পর থেকে ওই নিহত গৃহবধুর স্বামী ও স্বামীর পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে রয়েছে।

নিহত গৃহবধুর বাবা জাহাঙ্গীর বেপারী কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়েকে তার স্বামী রায়হান হত্যা করেছে। আমরা তার নামে মামলা করবো।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহিম মুরাদ সরদার বলেন, রায়হান ও তার স্ত্রীকে বেশ কয়েকবার সালিশের মাধ্যমে মীমাংসা করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, নিহত গৃহবধু শিখা ওরফে সিমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। মেডিকেল পরিক্ষার পরে যানা যাবে এটা হত্যা-নাকি আত্মহত্যা।

তবে ওই গৃহবধু নিহতের ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026