1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৭:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সিলেটে এনসিপি ইফতার বয়কট সাংবাদিকবর্গের

তুষার অহমেদ বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 118 Time View
94

তুষার অহমেদ বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা ছবি-ভিডিও করতে গেলে তাদের সঙ্গেও অসদাচরণ ও ক্যামেরা কেড়ে নিতে চেষ্টা করেন দলটির নেতাকর্মী-সমর্থকরা। এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা ইফতার অনুষ্ঠান বয়কট করেন।

জানা গেছে, এনসিপির এই ইফতারে হাতাহাতি-মারামারির ঘটনায় একজন আহত হয়েছেন। ভুক্তভোগীর নাম শান্ত, তিনি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় নগরের বালুচর আমানউল্ল্যাহ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ৭-৮ মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসমিন জারা। এমন সময় মঞ্চের সামনে আসন ইস্যু, বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার ভিডিও চিত্র ধারণকালে ডিবিসি নিউজ, সিলেট ভিউ, খবরের কাগজ, ঢাকা পোস্টের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ জানালে এনসিপির নেতাকর্মীরা তেড়ে আসেন।

পরে সাংবাদিক নেতাদের হস্তক্ষেপে তারা নিবৃত্ত হন। কিন্তু ইফতার না করেই সাংবাদিকদের বড় একটি অংশ কনভেনশন সেন্টার থেকে বেরিয়ে যান। ছাত্রদের একটি পক্ষও ইফতার না করে বাইরে গিয়ে বিক্ষোভ করে দলের নেতাকর্মীদের গালিগালাজ করেন। ইফতারের পরে নেতাকর্মীরা ফের মারামারিতে জড়ান। এ সময় লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী শান্ত আহত হন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক এক গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এরমধ্যে শাহজালাল বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নাসির, গালিবসহ অন্তত ২৫-৩০ জন ইফতার মাহফিলে এসে হট্টগোল ও হাতাহাতি করে বেরিয়ে যায়।

ইফতার পরবর্তীতেও তরা মারামারিতে জড়ায় এসময় তিনি আরও বলেন, ইফতারের সময় পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও পরবর্তীতে আবারো হট্টগোল হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় পর্যন্ত এমন ঘটনা চলতে থাকে বলেও জানা গেছে।

ইফতারের আগে সাংবাদিকরা এনসিপির নেতাকর্মীদের নানা প্রশ্ন করেন। এ সময় হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে করা এক প্রশ্নের উত্তরে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, তিনি রাষ্ট্রের বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করছেন। তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি, এটা শিষ্টাচার বহির্ভূত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026