1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ২:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কাজী আইয়ুব বাঙালির নেতৃত্বে সরকারি খাদ্যবান্ধব চাউলের ডিলারের উপরে সন্ত্রাসী হামলা,চাঁদা দাবি ডিলার পয়েন্টে তালা লাগিয়ে চাউল বিতরণে বাঁধা 

নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 706 Time View
187

নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে সরকারি নিয়োগ প্রাপ্ত খাদ্য বান্ধব চাউলের ডিলার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আমিনুল্লাহ খান মামুন ও তার ব্যবসায়িক পার্টনার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এরফান উদ্দিন আরমানসহ কার্ড ধারী গরিব অসহায়ের মাঝে ন্যায্য মূল্যে চাউল বিতরণ কালে গত ১৭ মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ সোমবার ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি সন্ত্রাসী কাজী আইয়ুব বাংগালীর নেতৃত্বে ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী চাউল বিতরণ কালে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ডিলার পয়েন্টের ভিতরে থাকা ডিলার আমিন উল্লাহ খাঁন মামুন ও তার ব্যবসায়িক পাটনার এরফান উদ্দিন আরমান সহ চাউল গ্রহণকারী পুরুষ মহিলা সহ সবাই কে ভিতরে রেখে তালা লাগিয়ে দেয়।

পরে এলাকার লোকজন ও চাউলের জন্য অপেক্ষমান বাহিরে থাকা পুরুষ মহিলা মিলে তালা খুলে তাদের কে বন্দী হতে মুক্ত করে। আইয়ুব বাঙালি সহ সন্ত্রাসীরা চাউল বিতরণ বন্ধ করে দেওয়ার পরের দিন বাংলাদেশ সেনা বাহিনী এসে তাদের কে সহযোগিতা করলে পুনরায় চাউল বিতরণ করা হয়।

সেনাবাহিনী সন্ত্রাসী গ্রুপকে ধরার জন্য অভিযান পরিচালনা করলে তারা এলাকা থেকে পালিয়ে যায়। সেনাবাহিনী চলে গেলে কাজী আইয়ুব বাঙালির নেতৃত্বে সন্ত্রাসীরা সন্ধ্যার পর সাতবাড়িয়া বাজারে ডিলারের পার্টনার এরফান উদ্দিন আরমানের উপর অতর্কিত হামলা চালায়ি তাকে গুরুতর আহত করে। বাজারের লোকজন এসে সন্ত্রাসীদের হাত থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় গত ১৯ মার্চ ২০২৫ তারিখে নাঙ্গলকোট উপজেলা সেনা ক্যাম্পে ডিলার আমানিল্লাহ খান মামুন ও তার ব্যবসায়িক পার্টনার এরফান উদ্দিন আরমান বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- সাতবাড়ী ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি কাজী আইয়ুব বাঙালি, যুবদল নেতা কাইয়ুম মেম্বার, বাঙ্গালী ছেলে কাজী হার্বাট,সাতবাড়ীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালাউদ্দিন সুনীল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কমল সহ অজ্ঞাত ও ১০-১২ জন।

অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে বাদী গনের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বিবাদীগণ এলাকায় দীর্ঘদিন থেকে মাদক চাঁদাবাজী সন্ত্রাসী এবং লুটতরাজ চালিয়ে আসছে। তাদের ভয়ে এলাকার মানুষ জিম্মী হয়ে আছে। তারা সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে চাঁদা আদায় করে।

এমতাবস্থায় উক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করার জন্য বাদীগন ও এলাকাবাসী জোর দাবি করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026