1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১২:০৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জাতীয় নাগরিক কমিটির সদস্য সানির নেতৃত্বে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা-ভাঙচুর 

স্টাফ রিপোর্টার :
  • Update Time : শনিবার, মার্চ ২২, ২০২৫,
  • 175 Time View
95

স্টাফ রিপোর্টার :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বিরুদ্ধে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুর ১২.০০-১২.৩০ মিনিটের সময় সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানির নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল পিরোজপুর পৌরসভার কাছে নির্মানাধীন মডেল মসজিদের সাইটে হামলা করে। এ সময় হামলাকারীরা সেখানের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর এবং সাইট অফিসে ব্যাপক ভাংচুর চালিয়ে অফিস কক্ষে রাখা ৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় ও সেখানে থাকা সিসিটিভি ভেঙে ফেলে তার হার্ডডিস্ক নিয়ে যায় বলে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা।

ঘটনার একদিন আগে তাদের কাছে সমন্বয়ক সানি ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ তাদের। এদিকে মডেল মসজিদের সাইটে হামলার পর পরই পিরোজপুরের বলেশ্বর ব্রিজের টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেওয়া হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সানি দাবি করেন অবৈধভাবে মডেল মসজিদের কাজ চলছিল। এজন্য বিক্ষুব্ধ ছাত্র জনতার আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বের করা মিছিল থেকে গিয়ে এ হামলা করেছে। এর সাথে তার কোন সম্পৃক্ততা নাই বলে দাবি সানির।এছাড়া চাঁদা দাবির অভিযোগটিও অস্বীকার করেছে সে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুকিত হাসান খান জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভূক্তভোগীদের থানায় অভিযোগ দেওয়ার জন্যও বলা হয়েছে বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করার পরেই উক্ত সাইটের ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম বাদি হয়ে মুসাব্বির মাহামুদ সানি,মোঃ সানজিদ ও মোঃ সাজিদুল ইসলাম জয় সহ ২০/২৫ জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য মুসাব্বির মাহামুদ সানি বিগত দিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রীয় সদস্য ছিলেন ও পিরোজপুর ১ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম এর একনিষ্ঠ কর্মী বলে প্রমান পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026