1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মুকসুদপুরে ভুয়া ডাক্তার আটক, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা

শাওন মাহমুদ গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে
138

শাওন মাহমুদ গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর এর আদমপুর বাজার থেকে ভুয়া ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রম চালানো রেজাউল করিমকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে আকস্মিক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, গোপালগঞ্জ জেলার ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।
তদন্তে সূত্রে জানা যায়, কোনো ধরণের চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ না থাকলেও রেজাউল করিম নামের আগে ‘ডাক্তার’ লিখে প্রেসক্রিপশন দিতেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও করছিলেন। অস্বাস্থ্যকর টিনশেড দোকানে রোগী ভর্তি রাখা, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত করার প্রমাণও মেলে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ধারায় রেজাউল করিমকে ৩ মাসের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি তার ক্লিনিক সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ডা. রায়হান ইসলাম শোভন বলেন, স্থানীয় ভুক্তভোগীরা দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের অভিযোগ করে আসছিলেন। তবে প্রমাণের অভাবে এতদিন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে সাধারণ মানুষের বাধা সত্ত্বেও অবশেষে তাকে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট