1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজনকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ডিবি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 18, 2026, 7:42 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

তেজগাঁওয়ে ঝটিকা মিছিল আয়োজনকারী মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ডিবি

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোর্টার
  • Update Time : Saturday, September 6, 2025,
  • 92 Time View
73

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪.০০ ঘটিকায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।

গ্রেফতারকৃত সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া সে কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সুইটি বেশ কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নানাভাবে সংগঠিত করে রাজধানীতে ঝটিকা মিছিলের আয়োজন করত এবং মিছিলে অংশগ্রহণকারীদের উদ্বুদ্ধকরণসহ তাদের আর্থিক সহায়তা দিয়ে আসছিলো। তারা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তেজগাঁওয়ের ঝটিকা মিছিলে বোরকা পরে সে নিজে তার স্বামীসহ অংশগ্রহণ করে।

এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের আরও নয়জনকে ইতোমধ্যে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট