1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

আশাশুনিতে বিজন দে’র মরাদেহ উদ্ধার ঘটনায় সম্পৃক্ত ২ জনের আত্মসমর্পণ

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 126 Time View
124

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আশাশুনি উপজেলার বুধহাটায় গত বুধবার ভোরে রাস্তার পাশের বাবলা বাগান থেকে বিজন দে’র মরাদেহ উদ্ধার ঘটনার সাথে সম্পৃক্ত দুই জন আশাশুনি থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা থানায় আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণকারী দুই জন বিজন দে’র সহচর বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্ৰামের আদর আলী ওরফে কটি’র পুত্র শরিফুল ইসলাম ও একই গ্ৰামের সাখাওয়াত আলীর পুত্র আনিছুর রহমান। আত্মসমর্পণের পূর্বে তারা তাদের পরিবার ও নিকটজনের সাথে সেই রাতের বিষয়টি নিয়ে কথা বলেন। তাদের ভাষ্য মতে মঙ্গলবার রাতে বিজন দে সহ তারা তিন জন পাশ্ববর্তী জোড়দিয়া বিলে মৎস্য ঘেরে মাছ চুরি করতে যায়। মাছ চুরি করে ফিরে আসার সময় ঘেরের ভেড়ি দিয়ে না এসে ঘেরের পানির মধ্য দিয়ে আসতে থাকে। আন্দার কুনি এলাকার মৎস্য ঘেরে পানি বেশি থাকায় সেখানে পার হতে সাঁতার দিতে হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ি শরিফুল ও আনিসুর সাঁতরে পার হতে পারলেও বিজন দে প্রতিমধ্যে হাত-পা ছড়াছড়ি করে ডুবে যেতে থাকে।

তখন তারা টেনে হিছড়ে বিজন দে কে উপরে তুললে তখন সে খুব বেশি হাঁফাতে থাকে। এরপর খুব অল্প সময়ের মধ্যে সে মৃত্যু বরন করে। ঐ পরিস্থিতিতে তারা কি করবে ভেবে না পেয়ে মরাদেহ টেনে হেঁচড়ে কুন্দুড়িয়া এবং চুমুরিয়া গ্ৰামের সন্নিকটে বাঁকড়া ব্রিজের অপরদিকে মৎস্য ঘেরের পাশে ওয়াবদা রাস্তার স্লোভে বাবলা বাগানে ফেলে আসে।
তবে স্থানীয় অনেকেরী বক্তব্য তাদের দুজনের ভাষ্য সত্য হতেও পারে আবার নিজেদেরকে বাঁচাতে সাজানো কাহিনীও হতে পারে। তবে যেহেতু তারা এ ঘটনার সাথে সম্পৃক্ত মর্মে থানায় আত্মসমর্পণ করেছেন সেহেতু পুলিশের জিজ্ঞাসাবাদ ও ময়না তদন্ত রিপোর্ট পেলে ঘটনার সঠিক রহস্য উদ্ঘাটন হবে। উল্লেখ্য, গত বুধবার ভোরে পাইথালী গ্ৰামের ভঞ্জন দে’র পুত্র বিজন দে’র মরাদেহ কুন্দুড়িয়া এবং চুমুরিয়া গ্ৰামের সন্নিকটে বাঁকড়া ব্রিজের অপরদিকে মৎস্য ঘেরের পাশে ওয়াবদা রাস্তার স্লোভে বাবলা বাগানে পড়ে থাকতে দেখে পুলিশে মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026