1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মুকসুদপুরে থানা কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

মুকসুদপুরে থানা কর্তৃক জমি দখল করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
34

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী সিএস ১০৬৯ নং দাগের ৭৯ শতাংশ জমি, মুকসুদপুর থানা কর্তৃক বেআইনি ভাবে দখল করে মার্কেট নির্মানের অভিযোগ এনে ভুক্তভোগী মালিক পক্ষের লোকজন মানববন্ধন করেছে ।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে মালিক পক্ষ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন কর্মসূচীতে ভুক্তভোগী জমির মালিকেরা অংশগ্রহন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ভুক্তভোগী  শরিফুল রোমান, পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু সহ স্থানীয়রা।

এ সময় পৌরসভার সাবেক মেয়র মোঃ সাজ্জাদ করিম মন্টু বলেন, ২০০৭ সালের ২০ এপ্রিল ওয়ান ইলেভেন সরকার আমাদের কিছু লোককে আটক করে এই জমি থেকে উচ্ছেদ করা হয়। এই জমিতে প্রায় ২’শ মালিক আছে। আমরা অসহায় মানুষ। এই জায়গাটি অবৈধভাবে তারা দখল করেছে। আমরা আমাদের জায়গা ফেরৎ চাই। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট এ বিষয়ে স্মারকলিপি প্রদান করবো।

তবে থানার নামে বিজ্ঞ আদালতে রেকর্ড সংশোধনী একটি মামলা চলমান রয়েছে।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের বাউন্ডারীর মধ্যেই আছি । আমরা কারো জমি দখল করিনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট