1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
আটপাড়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চুরি, দিশেহারা চালক - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ প্রেসক্লাব কমলগঞ্জ উপজেলা শাখার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও অফিস উদ্বোধন অনুষ্ঠিত নোয়াখালীতে (জেএএফ) ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে প্রতিবেশীকে ফাঁসাতে একের পর এক ফন্দিতে ব্যস্ত ওয়াসিম, শালিসে ছুরিকাঘাতের চেষ্টা শিবচরে মনোনয়ন ফিরে পাবার প্রত্যাশায় মশাল মিছিল বিপ্লবের আকাঙ্ক্ষা যেন নিভে না যায়: শান্তিগঞ্জে ঢাকসু ভিপি আবু সাদিক কায়েম । ছাতকে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে ছাত্র- নাগরিক সমাবেশ | বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। এনায়েতপুরে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণ দোয়া আয়োজন করা হয় কুলিয়ারচরে। কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অ,স্ত্র ও ই,য়া,বা,সহ গ্রে,প্তার ৪

আটপাড়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চুরি, দিশেহারা চালক

নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে
27

নেত্রকোনায় আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়ন পরিষদের এর সামনে মেইন রোডের পাশে একটি গ্যারেজ থেকে একটি ব্যাটারি চালিত অটো চুরির ঘটনা ঘটেছে।

গত ১৫ জানুয়ারি রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। অটো রিকশা চালক রকি উপজেলা দুওজ ইউনিয়নের মহেশ্বরখিলা গ্রামের খসরু মিয়া ছেলে।এ বিষয়ে অটোচালক রকি তিনি বলেন, বুধবার দিনভর অটো চালিয়ে রাত প্রায় আটটার দিকে

গাড়ি চার্জে দিয়ে আমি গ্যারেজ থেকে বের হয়ে যাই। আমাদের এদিকে অটো চুরির ঘটনা প্রায়ই ঘটে বিদায় আমি আবাব রাত বারোটার দিকে গ্যারেজে আসি আমার গাড়িটা দেখার জন্য ‌। তখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমার বাবা একজন চা ব্যবসায়ী। প্রতিদিনের মত সকালে যখন ব্যাবসার উদ্যোশে দোকানে কাছে পৌঁছায়, তখন নজর পড়ে গাড়ি রাখার গ্যারেজে ঘরের উপর।দেখে গাড়ি রাখার গ্যারেজের দরজার তালা লাগানোর কয়রা ভাঙ্গা। তখন গ্যারেজের ভিতরে গিয়ে দেখা যায় ব্যাটারি চালিত অটো রিকশাটি চুরি হয়ে গেছে। সাথে সাথে আমাকে ফোন করে এই বিষয়টা বলেন। এই অটোর সাথে আরো একটা অটো চার্জে দেওয়া ছিল, সেটা নেইনি।

অটোচালকের বাবা খসরু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি একজন গরিব চা দোকানদার। আমার দোকানের আয়ে সংসার চালাতে অনেক কষ্ট হতো। তাই আমি বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে আমার ছেলেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা কিনে দিই। স্থানীয়ভাবে কোন কর্ম না থাকায় কোন উপায় না পেয়ে অটো চালিয়ে দোকানের আয় দিয়ে আমার সংসার পরিচালনা করছি। এখন আমার এই অটো রিকশাটি চুরি হয়াতে আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো বলেন আমি এখন কি করে গাড়ি কিনার ঋণ পরিশোধ করব, কি করে আমি সংসার চালাবো। ‌আমার শেষ হয়ে যায় নিয়তির শেষ পুঁজিটুক। উপজেলা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আমার অটো চুরির সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।

এখানকার স্থানীয় অটোরিকশা চালকরা জানান, অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশা। তাও আবার হয় চুরি প্রায় সময় অটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে উপজেলা জুড়ে অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে চুরির ঘটনা।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ এর ফোনে দুই বার ফোন দিলে ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট