1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ জন সদস্যকে আটক

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার
  • Update Time : মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫,
  • 179 Time View
189

সারাফাত হোসেন ফাহাদ সটাফ রিপোটার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

১১ মার্চ ২০২৫

আগারগাঁও তালতলা সংলগ্ন এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপের ১২ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটকরা হলেন- মো. লাদেন (২১), রায়হান (১৮), বিল্লাল (১৪), হৃদয় (১৯), কালাম (৩০), সুমন (২০), নাঈম (১৬), শামসুদ্দিন (২৮), আরিফ (১৬), ফাহিম (১৬), মো. শাউন (১৭) ও রোহিদ (১৭)।

লে. কমান্ডার সিয়াম বলেন, আগারগাঁও এবং তালতলা সংলগ্ন এলাকায় কুখ্যাত কিশোর গ্যাং লাদেন গ্রুপ দীর্ঘদিন ধরে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজিসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাং লাদেন গ্রুপ নাশকতামূলক কার্যক্রম করার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন নজরদারির ভিত্তিতে জানা যায়, কিশোর গ্যাংয়ের সদস্যরা নাশকতামূলক কার্যক্রমের বিষয়ে পরিকল্পনার জন্য আগারগাঁওয়ের তালতলা এলাকায় সমবেত হচ্ছে।

জমায়েতে আধিপত্য বিস্তার এবং অন্যান্য বিষয়কে কেন্দ্র করে গ্রুপের নিজেদের মধ্যে কোন্দল সৃষ্টি হয় এবং বাকবিতণ্ডার এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারামারিতে লিপ্ত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার (১০ মার্চ) দিবাগত রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন বিশেষ অভিযান পরিচালনা করে। তাদের আটক করার চেষ্টা করলে কিশোর গ্যাংয়ের লিডার লাদেনসহ অন্যান্য সহযোগীরা কোস্ট গার্ড সদস্যদের ওপর হামলা করে। এতে দুই কোস্ট গার্ড সদস্য আহত হয়।

পরে কোস্ট গার্ড দল কিশোর গ্যাংয়ের লিডার লাদেনসহ মোট ১২ জনকে আটক করতে সক্ষম হয়। আটকদের তল্লাশি করে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং ২১টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে শের-ই-বাংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চাঁদাবাজি এবং অন্যান্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026