1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ১০:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

প্রেসক্লাব পীরগাছা’র কার্যকরী কমিটি গঠন সভাপতি: তোজাম্মেল মুন্সি, সাধারন সম্পাদক: হারুন-অর-রশিদ, সাংগঠনিক সম্পাদক: লাভলু

সাখাওয়াত হোসেন সুজন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 157 Time View
172

সাখাওয়াত হোসেন সুজন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রেসক্লাব, পীরগাছা, রংপুরের দুই বছর মেয়াদী পুর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে গঠনতন্ত্র মোতাবেক এক জরুরী তলবী সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে দৈনিক পরিবেশ পত্রিকা’র তোজাম্মেল হক মুন্সিকে সভাপতি ও দৈনিক যুগের আলো’র হারুন-অর-রশিদকে সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজের লাভলু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সিনিয়র সাংবাদিক এম খোরশেদ আলমের সভাপতিত্বে তলবী সভার সিদ্ধান্ত মোতাবেক কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে দৈনিক করতোয়া’র এম খোরশেদ আলম, সহ-সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের শাহ কামাল ফারুখ লাবু, উপদেষ্টা সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকা’র তাজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের শাহ জাহান সিরাজ মাসুদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক ঢাকা প্রতিদিনের রফিকুল ইসলাম লাবলু, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক কালবেলা’র মোস্তাফিজার রহমান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের কাজী শহিদুল ইসলাম, ধর্মীয় ও সমাজ কল্যাণ সম্পাদক পদে চ্যালেন-এস এর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন পাটোয়ারী।

কার্যকরী সদস্য হিসেবে মোঃ গোলাম আজম সরকার, মোঃ আব্দুস সাত্তার আজাদ, মোঃ খুরশীদ আলম, মোঃ রাজু মুন্সিকে নির্বাচিত হয়। এছাড়াও সাধারন সদস্য হিসেবে এসএম সিরাজুল ইসলাম, ই¯্রাফিল মিয়া, শেখ শফিকুল আলম, হাফিজার রহমান, সৈয়দ বোরহান কবির বিপ্লব, মোস্তাক আহম্মেদ বাবু, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন সুজন, মোশারফ হোসেন তোকদার, মো: আলাল খাঁন ও মো: মজনু মিয়া রয়েছেন।

সভায় প্রেসক্লাবের গঠনতন্ত্রের নির্বাচন সংক্রান্ত ১৮ ধারার কয়েকটি অনুচ্ছেদে বর্ণিত নীতিমালা মোতাবেক এক মাস অতিবাহিত হওয়ার পরও পুর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন, শপথ গ্রহন ও দায়িত্বভার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় পূর্বের নির্বাচন বাতিল, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা এবং গঠনতন্ত্রের ৮ ধারার (ঙ) উপ-ধারা মোতাবেক আব্দুস সামাদ সরকার এবং ধারা ৮ এর (ঙ), (জ), (ড) এবং (ণ) অনুচ্ছেদ মোতাবেক মো: সৈয়দ আলীকে সাধারন সদস্য পদসহ সকল পদ/পদবী হইতে অব্যাহতি প্রদান করা হয়।

এদিকে প্রেসক্লাব পীরগাছা’র নব-নির্বাচিত কার্যকরী কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026