1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৩৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টেকনাফে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অপহৃত ভিকটিম উদ্ধার গ্রেফতার তিনজন। 

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ 
  • Update Time : শনিবার, মার্চ ৮, ২০২৫,
  • 147 Time View
108

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শহীদুল ইসলাম শাহেদ, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং নৌবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলিসহ তিনজন গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালীন নরসিংদী জেলার এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দার বলে জানা যায়।

নৌবাহিনীর সুত্রে জানা যায়, শুক্রবার (৭ মার্চ) রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী নামক স্থানে পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপহরণ চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর জেলার মনোহরদি উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ভিকটিম গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসলে মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিন এর আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় গ্রেফতার রাখে। অপহরণ চক্রটি অপহৃত ভিকটিমের পরিবারের নিকট দুই লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা যায়। হেলাল উদ্দিনের বাড়ির আশপাশে তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়াস্ত্র সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা, অপহরণ, মাদক, চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়।

পরবর্তীতে তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026