1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| সকাল ৯:১৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, মার্চ ৭, ২০২৫,
  • 167 Time View
241

ডেস্ক নিউজ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার বেলা ২:০০ টায় রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ’এইচটিআই’ (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এর আয়োজনে এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর সহযোগিতায় এই ক্যাম্পেইন করা হয়।

বিভিন্ন স্লোগান সংবলিত স্টিকার, লিফলেট এবং ব্যানার নিয়ে লক্ষ্মীপুর মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন পরিচালিত হয়। নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে হোটেল-রেস্তোরা-স্ট্রিট ফুডের ব্যবসায়ীসহ সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। এ সময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন হোটেল-রেস্তোরায় স্টিকার লাগানো হয় এবং ভোক্তা ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা করেন।

ক্যাম্পেইন পরিচালনার সময় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ম সচিব তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মু. রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মো. আলিফ আলী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং এইচটিআই এর উপদেস্টা উজ্জল আলী, সদস্য নাহিদ হোসেন, ফারিয়া, কোহিনুর, সুরাইয়া, ববিতা, মিম, মৃদুলা, এনামুল, হিমেল, সৈকত, আসিফ, মাহিম, নয়ন, রায়হান, সাইফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026