1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, মার্চ ৭, ২০২৫,
  • 150 Time View
133

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা কমিটির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ঘোষণাপত্র পাঠ করেন আন্তর্জাতিক নারী দিবস উদযাপন জেলা কমিটির আহবায়ক ও সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী মোসাঃ আকসানা খাতুন।

ঘোষণাপত্রে বলা হয়, নারীর মুক্তি, ক্ষমতায়ন ও অধিকার কেবল কাগজে, স্লোগানে বা বক্তৃতায় থাকলে হবে না। প্রকৃত বাস্তবায়ন ঘটাতে হবে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পারিবারিক, সামাজিক এবং জাতীয় পর্যায়ের প্রতিটি ক্ষেত্রে।

নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের সম্মান ও মর্যাদা। ঘরে, বাইরে, কর্মস্থলে, শিক্ষাপ্রতিষ্ঠানে, যানবাহনে, পথচলায়, উন্মুক্ত অনুষ্ঠানাদিতে নারীর সার্বিক সুরক্ষা দিতে হবে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পূর্ণ অংশগ্রহণ ও স্বাধীন মতামত প্রদান নিশ্চিত করতে ১১ দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, কামাল সুকরানা, চেম্বারের পরিচালক শহিদুল ইসলাম শহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী রাশিদা খাতুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026