1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৮:২২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সালামনগরে শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

মোজাম্মেল হক হাছান দাগনভূঞা,(ফেনী) প্রতিনিধি: 
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫,
  • 121 Time View
95

মোজাম্মেল হক হাছান দাগনভূঞা,(ফেনী) প্রতিনিধি: 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফুলে ফুলে ভরে উঠেছে সালামনগরের শহীদ মিনার

অমর একুশেতে শ্রদ্ধা জানাতে ফেনীর দাগনভূঞার ভাষা শহীদ সালামনগরে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার সকাল থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগরে শহীদ মিনারে দল বেঁধে শ্রদ্ধা জানান।

ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে। এ সময় সবাই ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী মহান বীর শহীদ আবদুস সালামকে স্মরণ করেন এবং তার পৈতৃক বসতঘর ঘুরে দেখেন।

ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। উপজেলা নির্বার্হী কর্মকর্তা স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক গোলাম মো. বাতেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসমাইল হোসেন, ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আবদুল করিম, ভাতিজা নুর আলম, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সাংবাদিক সিরাজ উদ্দিন দুলাল, ছাত্র প্রতিনিধি সাজ্জাদ হোসেন ফাহিম ও আজিম উদ্দিন প্রমুখ।

শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ফেনী জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, দাগনভূঞা প্রেসক্লাব, ভাষা শহীদ সালামের পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ, পিএফজি দাগনভূঞা, দাগনভূঞা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, দাগনভূঞা ইয়ুথ ডেভলপমেন্ট সোসাইটি, নবজীবন রক্তদান ফোরাম-ফেনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026