1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লঞ্চের তাস খেলা বাধা দেওয়ার আহত ১০ জন

নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫,
  • 155 Time View
112

নিজস্ব প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

তাস খেলা বাধা দেওয়া কেন্দ্র করে ঢাকা -পটুয়াখালী -বগা যাত্রীবাহী লঞ্চে সংঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন সোমবার ১৭ ই ফেব্রুয়ারি সকাল আট টার সময় বাউফল বগা লঞ্চঘাটে এই ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায় সকাল আট টার দিকে সুন্দরবন ১৪ নামের একটি যাত্রীবাহী তিন তলা লঞ্চ বগা ঘাটে ভিড়লে রুহুল আমিনের নেতৃত্বে ২০-২৫ জন লঞ্চে উঠে স্টাফ ও যাত্রীদের উপর এলোপাতাড়ি হামলা করে।

এতে লঞ্চের লস্কর ইব্রাহিম (৩০), রহমান (২৮), ফিরোজ (৩০) লঞ্চযাত্রী সুজন (২০), রাতুল (১৭) ও ইশরাফিলসহ (১৮) কমপক্ষে ১০ জন আহত হন।

ওই লঞ্চের সুপারভাইজার মো. ইউনূস জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে তাদের লঞ্চটি ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে।

রাতে ৪ যুবক লঞ্চে তাস খেললে তবলিগ জামায়াতের কয়েক ব্যক্তি তাদের তাস খেলতে নিষেধ করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে অফিস স্টাফদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

তিনি আরো জানান, পরের দিন (সোমবার) সকাল সাড়ে ৮টায় লঞ্চটি বগা ঘাটে ভিড়লে। ২০-২৫জন লোক লঞ্চে উঠে আকস্মিক তাঁদের উপর হামলা চালায়। এতে লঞ্চের স্টাফ ও যাত্রীসহ কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনার পর লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশ্যে বগা ত্যাগ করে।

সুজন (২০) নামের তবলিগ জামায়াতের একজন জানান, তাদের গ্রুপে ৪৫ জন সদস্য ছিল। তারা সাদপন্থিদের ইজতেমা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে সুন্দরবন ১৪ লঞ্চে উঠেন। তাঁদের বাড়ি বাউফলের কনকদিয়া বাজার এলাকায়। রাতে ৪ যুবকের তাস খেলার ঘটনাকে কেন্দ্র করে তাদের গ্রুপের আমির মো. ডালিমের সাথে তর্কবিতর্ক হয়। এই ঘটনার জেরে সকালে রুহুল ও ৪ ব্যক্তিসহ ২০-২৫ জন লঞ্চে উঠে তাদের উপর হামলা চালায়। এ সময় লঞ্চ স্টাফরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালানো হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনা আমার নজরে এসেছে। কিন্তু কেউ লিখিত অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026