1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পার্বত্য চট্টগ্রামের মানুষের সাথে যুগ যুগ ধরে বৈষম্য করা হয়েছে- সন্তু লারমা

রাঙামাটি প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫,
  • 184 Time View
154

রাঙামাটি প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে তারুণ্যের উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত ‘ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভুমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সময়ে উপস্থিত ছিলেন প্রধান আলোচক চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, সেমিনারে বিশেষ আলোচক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, সভাপতি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারি যদি সবাই মুসলমান হত তাহলে এ বৈষম্য তৈরি হত না। বাংলাদেশের জন্মলগ্ন থেকে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন বিদ্যমান। শুরু থেকে জরুরী অবস্থা, এরপর আশির দশকে অপারেশন দাবানল নামে পার্বত্য চট্টগ্রামে সেনা শাসন ছিল। শান্তি এবং শোষণ নিপীড়ন থেকে বাঁচার জন্য ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হলেও পাহাড়ের মানুষ তা থেকে মুক্ত হতে পারেনি।

প্রধান আলোচকের বক্তব্যে চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় বলেন, ‘কৃত্রিম সংকট তৈরি করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালীদের মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। প্রকৃত অর্থে পাহাড়ের স্থায়ী বাঙ্গালীদের সাথে পাহাড়িদের মাঝে কোন বিরোধ নেই। এখানে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে।’

সেমিনারে আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, শিক্ষাবিদ শিশির চাকমা, প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা, উন্নয়নকর্মী তনয় দেওয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026