1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ১০:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিশ্ব বেতার দিবসে কক্সবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা

জাওয়ান উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫,
  • 196 Time View
182

জাওয়ান উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারে নানা আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য ছিল

“ বেতার ও জলবায়ু পরিবর্তন ” ।

বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘তারুণ্যের অগ্রযাত্রায় বেতার’ স্লোগানে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে শহরতলীর লিংক রোডস্থ আঞ্চলিক বেতার কেন্দ্র প্রাঙ্গনে থেকে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। এ সময় বাংলাদেশ বেতার, কক্সবাজার এর আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবির বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বেতার একটি শক্তিশালী গণমাধ্যম। বেতার দুর্যোগের সময়ে সঠিক বার্তা, দিক-নির্দেশনা, কৃষি সেবা, মহামারি থেকে সুরক্ষা পেতে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

আঞ্চলিক পরিচালক আরো বলেন, তথ্যপ্রযুক্তির অবাধ প্রসারের ফলে সম্প্রচার জগতে ব্যাপক পরিবর্তন আসলেও গ্রামগঞ্জ ও দুর্গম এলাকায় এখনও বেতার তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ গণমাধ্যম।

বি়ভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন সহকারে শোভাযাত্রাটি কেন্দ্র প্রাঙ্গন থেকে বের হয়ে কক্সবাজার- টেকনাফ সড়কের ওয়েডিং পার্ক ও পলিটেকনিক ইনস্টিটিউট এলাকা ঘুরে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়।

উদ্বোধন এবং শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রকৌশলী এ,টি,এম মেহেদী কামাল, উপ- আঞ্চলিক পরিচালক এ এস এম নাজমুল হাছান, সহকারি পরিচালক (অনুষ্ঠান) আহমদ মুনতাসির মুয়ীয চৌধুরী, সহকারি বার্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী, উপ- আঞ্চলিক প্রকৌশলী মোঃ আব্দুল মুন্নাফ,

বেতারের অন্য কর্মকর্তা, অনুবাদক, বিভিন্ন উপজেলা সংবাদদাতা, সংবাদ পাঠক-পাঠিকা, উপস্থাপক, শিল্পী, কলা-কুশলীসহ কমিউনিটি রেডিও নাফ ও সৈকতের কর্মকর্তারা।

পরে আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আশরাফ কবিরের সভাপতিত্বে নিজস্ব সভা কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026