1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ১০:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নেত্রকোণায়’ বিজয় একাত্তর ‘ পত্রিকার মোড়ক উন্মোচন ও কবি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

মনির হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 
  • Update Time : শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫,
  • 200 Time View
147

মনির হোসেন নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নেত্রকোণায় কবি সম্মাননা ও ‘বিজয় একাত্তর ‘ পত্রিকার মোড়ক উন্মোচন এবং লেখক কপি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী,২০২৫) মোক্তারপাড়াস্হ আর্যগৃহে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা আবৃত্তি নিকেতন ও বিজয় একাত্তরের পক্ষ থেকে শিল্প সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীকে এ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, প্রফেসর ননী গোপাল সরকার।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন –প্রফেসর শীতাংশু কুমার ভদ্র,প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল,বীর মুক্তিযোদ্ধা এখলাস আহমেদ কোরেয়েশী,কবি ও সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক পল্লব চক্রবর্তী, বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার, প্রভাষক কনক পন্ডিত, কবি তৌফিকা আজিজ,সিনিয়র শিক্ষক প্রশান্ত সরকার, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন,কবি ও শিক্ষক সাইফুন্নাহার, কবি তানভীয়া আজিম,কবি রীমি ফেরদৌসী, সাংবাদিক সোহেল রেজা,সাংবাদিক আব্দুর রহমান, কবি ও সাংবাদিক মুহা. জহিরুল ইসলাম অসীম, কবি হাবীবা আক্তার সাজেদা,কবি দেবব্রত দাস,বাচিক শিল্পী পহেলী দে, কবি পারভেজ কামাল প্রমুখ। আবৃত্তি করেছেন, অবন্তী, পূর্বা, পৃথা,বর্ষা ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী কবি পহেলী দে।

অনুষ্ঠানের প্রারম্ভেই কবি তানভীর জাহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোণা আবৃত্তি নিকেতনের শিক্ষার্থীবৃন্দ।কবিকে উত্তরীয় পরিয়ে দেন কবি সাইফুন্নাহার ও কবি তানভীয়া আজিম।কবির হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বিশেষ অতিথি প্রফেসর শীতাংশু কুমার ভদ্র। কবি তানভীর জাহান চৌধুরী উক্ত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026