1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী সভা

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি :
  • Update Time : সোমবার, জানুয়ারি ২০, ২০২৫,
  • 208 Time View
140

শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল; মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার সুনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া কামিল মাদ্রাসায় তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ শে জানুয়ারি ( সোমবার) সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার হল রুমে বেলা ১১ টায় অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর মুফতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং আরবি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ হাফিজুর রহমানের সঞ্চালনায়, মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র হাফেজ মোস্তাকিম বিল্লাহ ‘র পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব শোয়াইব আহমাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মোঃ মুহিবুল্লাহ, মাদ্রাসার ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতির আহ্বায়ক মুহাদ্দিস মাওঃ মোস্তফা শামসুজ্জামান, হেড মুহাদ্দিস সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা পৌর পূর্ব থানা শাখার সভাপতি মোঃ মাসুদ রানা।

আর উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথি শোয়াইব আহমাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর দেশ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দায়িত্ব পালন করতে হবে মাদ্রাসার শিক্ষার্থীদের। মাদ্রাসায় পড়লে যে কিছু করা যাবে না, চাকুরী হবে না এই মনোভাব মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং নিজেদের মেধা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে। একমাত্র তোমারই পারবে দূর্নীতি মুক্ত,বৈষম্যহীন রাষ্ট্র গড়তে।

তিনি আরো বলেন, আমি নিজেই মাদ্রাসার ছাত্র ছিলাম। সুতরাং আমি চাই তোমরাও এই মাদ্রাসার শিক্ষার মাধ্যমে আগামীতে দেশের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে নেতৃত্ব দিবে। তাছাড়া তিনি বিভিন্ন মনীষীদের জীবনী শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানব্যাপী ইসলামী সংগীত পরিবেশন করেন ,নব উদ্যম শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার শিল্পী বৃন্দ।

সর্বশেষ ,অতিথি বৃন্দদের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026