1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৩:১৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীপুরে জৈনা বাজার থেকে ধর্ষণের শিকার বিধবা, রাকিবুল ইসলাম নামের এক যুবককে ছদ্মবেশে আসামি ধরলেন কনস্টেবল

মোঃ সজিব গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 182 Time View
199

মোঃ সজিব গাজীপুর প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শ্রীপুরে জৈনা বাজার থেকে ধর্ষণের শিকার বিধবা, রাকিবুল ইসলাম নামের এক যুবককে ছদ্মবেশে আসামি ধরলেন কনস্টেবল
ধর্ষণ মামলার আসামি রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।
কনস্টেবল নুরুন্নবী রাকিবুল ইসলাম (৩৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে আজ রোববার মামলা করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার এক গ্রামে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে রাকিবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ভুক্তভোগী নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসক জানায়, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন।

ঘটনার পর থেকে আসামিকে ধরতে কয়েকটি জায়গায় অভিযান চালায় পুলিশ। সর্বশেষ শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় আসামি রয়েছে বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। রবিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কনস্টেবল নুরুন্নবী আজকের প্রভাতী বাংলাদেশ পত্রিকাকে বলেন, ‘আসামির খবর পাওয়ার সাথে সাথে আমরা ওই ঘটনাস্থলে চলে যাই ।পরে আমরা গিয়ে দেখতে পাই দুপুর বেলায় সে একটি খোলা মাঠে বসে ছিল। পুলিশকে দেখার সাথে সাথে দেখামাত্র দৌড়ে পালিয়ে যায় । কারণ, মাঠ থেকে বহুদূর পর্যন্ত সব দেখা যায়। বিষয়টি বুঝে তাৎক্ষণিকভাবে পাশের একটি গ্যারেজ থেকে এক শ্রমিকের টি-শার্ট চেয়ে নিই। পুলিশের ইউনিফর্ম বদলে শ্রমিকের টি-শার্টটি পরে ফেলি। তারপর শ্রমিক সেজে আরেক গরিব লোকের সঙ্গে গল্প করতে করতে মাঠের দিকে এগিয়ে যাই। একপর্যায়ে আসামি কোনো কিছু বোঝার আগেই তাকে ধরে ফেলি। তারপর আসামিকে থানায় নিয়ে আসি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক দৈনিক প্রভাতী বাংলাদেশ পত্রিকাকে বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামি রাকিবুলকে গ্রেপ্তার করতে অনেক আগে থেকেই বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ উপজেলার জৈনা বাজার এলাকায় আসামি রয়েছে বলে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে কনস্টেবল নুরুন্নবীর আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সোমবার রাকিবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026