1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৩:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পাথারিয়ায় ২৫০ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 227 Time View
163

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৫-২০২৬ অর্থবছরের ভিজিডি কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি উপকারভোগী নারীকে মাসে ৩০ কেজি হারে দুই মাসের জন্য ৬০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় রবিবার ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২৫০ জন দুঃস্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম উপস্থিত উপকারভোগীদের উদ্দেশে বলেন,

“জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার পর থেকে আমি সর্বদা জনসেবায় নিয়োজিত আছি। অতীতের ধারাবাহিকতায় আগামীতেও এ জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ইউপি সদস্য মোঃ ইলিয়াস মিয়া, মোঃ রাজ্জাক মিয়া, মোঃ দুলাল মিয়া, লিটন তালুকদার, সংরক্ষিত সদস্য মোছাঃ হাওয়ারুন নেছা ও রাহেলা বেগম, কম্পিউটার অপারেটর সজীব দাস, দফাদার হরিধন দেবনাথ এবং ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।

চাল নিতে আসা উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026