1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রক্ষক যখন ভক্ষক হয় ফরিদপুরে খাদ্য কর্মকর্তা আটক

এস এম আলমগীর হুসাইন
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 153 Time View
130

এস এম আলমগীর হুসাইন

রক্ষক যখন ভক্ষক হয় তখন আর কোন কিছুই অবশিষ্ট থাকে না
প্রায় দেড় কোটি টাকার চাল আত্মসাতের মামলায় তারিকুজ্জামান (৪৬) নামের এক খাদ্য কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার বিকেলে ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক জিয়া হায়দার আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পুলিশ আদালত থেকে তারিকুজ্জামানকে ফরিদপুর জেলা কারাগারে নিয়ে যায়। সরকারি চাল আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করেছিল। গ্রেফতারকৃত কর্মকর্তা তারিকুজ্জামান গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড় পারুলিয়া গ্রামের জয়নাল আবেদীন শরীফের ছেলে এবং ফরিদপুর দক্ষিণ ঝিলটুলী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। বর্তমানে তিনি প্রধান নিয়ন্ত্রকের কার্যালয়ে রেশনিং বিভাগের এলাকা রেশনিং কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

জেলা ফরিদপুর দুর্নীতি দমন সমন্বিত কার্যালয় সূত্রে জানা গেছে, তারিকুজ্জামান সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও চরভদ্রাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকাকালে সানোয়ার হোসেন নামের অপর এক খাদ্য কর্মকর্তার যোগসাজশে চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন প্রকল্পের বরাদ্দ করা ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৫০১ টাকা মূল্যের চাল আত্মসাৎ করেন। এমন অভিযোগে ২০২৩ সালের ১১ এপ্রিল কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026