1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

উপজেলা প্রশাসনের সঙ্গে মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) 
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 152 Time View
127

মোঃ সাইফুল ইসলাম (নওগাঁ) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মান্দায় মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সদস্যরা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রবিবার (৩১ আগস্ট) বিকেলে প্রেসক্লাবের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথি, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, এর নিজ নিজ কার্যালয়ে গিয়ে তাঁদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে গড়ে ওঠে খোলামেলা আলোচনা। কর্মকর্তারা সাংবাদিকদের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গঠনমূলক সাংবাদিকতা সমাজ ও প্রশাসনকে দুর্নীতি ও অনিয়মমুক্ত করতে সহায়ক ভূমিকা রাখতে। বিশেষ করে স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের স্বচ্ছতা, জনদুর্ভোগ নিরসন ও সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন মান্দা আইডিয়াল প্রেসক্লাবের সভাপতি এম. রেজাউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক বাবুল হোসেন, সহ-সভাপতি ডা. সোহেল রানা, মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সানোয়ার হোসেন, আজিজুল হক।

সভাপতি এম. রেজাউল ইসলাম বলেন, আইডিয়াল প্রেসক্লাব সব সময় ইতিবাচক সাংবাদিকতা চর্চায় বিশ্বাস করে। আমরা চাই প্রশাসনের সহযোগিতায় একটি স্বচ্ছ ও উন্নয়নমুখী মান্দা গড়ে উঠুক।

সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে আমরা সংবাদ পরিবেশন করব। অনিয়ম, দুর্নীতি ও সামাজিক নির্যাতনের বিরুদ্ধে নির্ভীকভাবে কলম চালানোই আমাদের অঙ্গীকার।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, সমাজে শৃঙ্খলা ও অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা জনস্বার্থে কাজ করলে পুলিশের দায়িত্ব আরও গতিশীল হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মান্দার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। ইতিবাচক সাংবাদিকতা আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026