1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন

শরিফুল ইসলাম, 
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 124 Time View
126

শরিফুল ইসলাম, 

পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই প্রতিপাদকে সামনে রেখে বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ সাতক্ষীরার আয়োজনে সামাজিক বন বিভাগ সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সরদার শরীফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোঃ আরাফাত হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সামাজিক বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুক বিল্লাহ, কৃষিবিদ প্রকৌশলী হারুন অর রশিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান।
মেলা উদ্বোধন পূর্বে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে ফিতা কেটে এবং বেলুন ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তাসহ নার্সারি মালিকরা অবস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসের ইউডিএ মনিরুজ্জামান।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026