1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

জমি ক্রয়ে রক্তচোষা উৎস কর কমানোর দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

এম কে হাসান
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 150 Time View
141

এম কে হাসান

কক্সবাজার জেলায় জমি নিবন্ধনে আকাশচুম্বী উৎস কর কমানোর দাবিতে সেভ দ্যা কক্সবাজার কর্তৃক কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় এর সামনে ২০ আগস্ট, বুধবার, সকাল সাড়ে ১০টায় এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয় । এতে সভাপতিত্ব করেন সেভ দ্যা কক্সবাজার এর চেয়ারম্যান ও কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি তৌহিদ বেলাল । মানববন্ধন কর্মসূচী সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো: কামরুল হাসান।

উক্ত মানববন্ধন কর্মসূচী তে কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল বলেন, কক্সবাজারের জমি ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে নতুন করারোপের প্রভাবে জমি কেনাবেচায় স্থবির হয়ে পড়েছে। সাধারণ মানুষের উপর আর্থিক চাপ তৈরি হয়েছে। আরোপিত কর প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং আইনি লড়াই করা হবে। এটি কক্সবাজার ২৯ লক্ষ মানুষের প্রাণের দাবি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

উক্ত মানববন্ধন কর্মসূচী তে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, সিনিয়র সাংবাদিক ও প্রবীন ব্যক্তিত্ব নুরুল ইসলাম, কক্সবাজারের জন স্বার্থ নিয়ে কাজ করা সামাজিক সংগঠন সিসিএনএফ এর সদস্য সচিব জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুকবুল আহামদ, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবুল হোসেন, আব্দুর রহিম বাবু, কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সুজন সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান, পরিবেশ কর্মী এনামুল হক চৌধুরী, সাংবাদিক ও পরিবেশ কর্মী কবি এম জসিম উদ্দিন, পরিবেশ ও উন্নয়ন কর্মী আরিফ উল্লাহ, সাংবাদিক রতন দাশ, জেলা হিউমেন রাইটস ডিফেন্ডার ফোরাম সদস্য সচিব মিজানুর রহমান বাহাদুর প্রমুখ ।

সভায় বক্তারা আরো বলেন, ২০২৫ সালের ১ জুলাই থেকে কক্সবাজার জেলার ৮১টি মৌজায় জমি ক্রয়ের ক্ষেত্রে নতুন উৎস কর আরোপ করা হয়েছে। নতুন হারে কৃষি/নাল জমি: প্রতি শতকে ২৫,০০০ টাকা – আবাসিক জমি: প্রতি শতকে ৫০,০০০ টাকা – বাণিজ্যিক জমি: প্রতি শতকে ১, ০০,০০০ টাকা এই হার স্থানীয় বাজারদামের তুলনায় বহুগুণ বেশি, বিশেষত গ্রামীণ ও চরাঞ্চলে। অতিরিক্ত উৎস করের কারণে সাধারণ মানুষের ওপর অযৌক্তিক আর্থিক চাপ তৈরি হচ্ছে।

উদাহরণস্বরূপ: কুতুবদিয়ায় এক একর (১০০ শতক) জমির বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা হলেও দলিল নিবন্ধনের সময় উৎস কর গুনতে হচ্ছে প্রায় ২৫ লাখ টাকা। এ ধরনের বৈষম্যের ফলে বৈধভাবে জমি নিবন্ধন করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। দলিল নিবন্ধন কার্যত বন্ধ উৎস করের উচ্চহার জমির ক্রেতা-বিক্রেতাদের বৈধ নিবন্ধন প্রক্রিয়া থেকে নিরুৎসাহিত করছে।

অনেকেই বাধ্য হয়ে বায়নামা, পাওয়ার অব অ্যাটনি, হেবা বা দান ঘোষণার মতো বিকল্প পথে যাচ্ছেন। এতে সরকার প্রত্যাশিত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে রাজনৈতিক,সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026