1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ধর্মপাশায় রানার মাদক সম্রাজ্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি

রবি মিয়া ধর্মপাশা
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 121 Time View
129

রবি মিয়া ধর্মপাশা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরিষ্যাম গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিক প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন।

ভুক্তভোগী সাংবাদিক সাইফুল ইসলাম, বাদশাগঞ্জ ডাকঘরের বাহিরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি জানান, সম্প্রতি রানার মাদক ব্যবসার সত্যতা যাচাই করতে গিয়ে নিজ বাড়িতে তাকে প্রশ্ন করলে রানা ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি সাংবাদিকের উপস্থিতিতে নিজেই মাদক সেবনের কথা স্বীকার করে এবং কয়েকজন এজেন্টের নাম প্রকাশ করে। পুরো ঘটনাটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়।

এরপর ভিডিওর ভিত্তিতে অনলাইন নিউজ পোর্টাল প্রথম সকাল ২৪ ডটকমে সংবাদ প্রকাশিত হলে রানা মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিক সাইফুল ইসলামকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ফোনালাপে তিনি সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন—
“আমি তুকে গুলি করে মেরে ফেলবো, তুকে মেরে আমি জেলে যাবো। জেল খাটার আমার অভ্যাস আছে।
এসময় তিনি সরকার ও প্রশাসনকেও অশালীন ভাষায় গালাগালি করেন। এ ঘটনার অডিও প্রমাণ সাংবাদিকের কাছে সংরক্ষিত রয়েছে।

স্থানীয়রা জানায়, রাত হলেই রানার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলে লোকজন আসে এবং সেখানে মাদক কেনাবেচা চলে। এতে এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। এর আগে দৈনিক দিনকালসহ একাধিক সংবাদপত্রেও রানার মাদক ব্যবসার খবর প্রকাশ হয়েছে। মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তিনি একাধিকবার জেল খেটেছেন বলেও জানা গেছে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সাংবাদিক সাইফুল ইসলাম ধর্মপাশা থানায় লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেছেন।

সাংবাদিক মহল এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী রানা মিয়াকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026