1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৪:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মান্দায় সাবেক আ.লীগ নেতা আফজাল গ্রেপ্তার

মোঃ সাইফুল ইসলাম 
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 131 Time View
137

মোঃ সাইফুল ইসলাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চৌজা দক্ষিণপাড়া গ্রামের আফজাল হোসেন (৪০) মঙ্গলবার (১৯ আগস্ট) গ্রেপ্তার হয়েছেন। তিনি তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও কছিমউদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে আফজাল হোসেন প্রায় ১৭ বছর ধরে বিএনপি নেতা–কর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা, শারীরিক নির্যাতন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় ত্রাস সৃষ্টি করে তিনি রাজনৈতিক দাপট দেখাতেন। বিএনপি নেতাকর্মীরা বারবার অভিযোগ জানালেও তার দলীয় পরিচয় ও ক্ষমতার কারণে সবসময়ই তিনি রক্ষা পেয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গা–ঢাকা দিয়ে ছিলেন আফজাল হোসেন। অবশেষে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দার সবাইহাট এলাকায় হঠাৎ তাকে দেখতে পান বিএনপি নেতা–কর্মীরা। পরে তারা তাকে আটক করে উৎসুক জনতার সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করেন।

তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল সালাম ও ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জালাল হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে আফজাল হোসেন ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের নেতা–কর্মীদের ওপর অন্যায়ভাবে মামলা, নির্যাতন ও চাঁদাবাজি চালিয়েছে। আমরা বারবার প্রতিবাদ করলেও রাজনৈতিক দাপটে সে রক্ষা পেয়েছে। বর্তমান সরকারের পতনের পর সে এলাকায় গা–ঢাকা দেয়। আজ জনগণই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা আশা করি, তার দীর্ঘদিনের অত্যাচারের সঠিক বিচার হবে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, স্থানীয় জনতা আফজাল হোসেনকে আটক করে খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে পৌঁছে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি থানায় আছেন। তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026