1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

যশোরে বিচারকের দায়িত্বে অবহেলা সুপ্রিম কোর্টে আইনজীবী দেবাশীষ দাসের অভিযোগ

মালিকুজ্জামান কাকা
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
  • 123 Time View
140

মালিকুজ্জামান কাকা

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

যশোরে বিচারিক দায়িত্ব ফেলে ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে জনৈক বিচারকের বিরুদ্ধে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন যশোরের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস। একই সঙ্গে তিনি আরেক বিচারকের দায়িত্ব পালনে গাফিলতির বিষয়টি অভিযোগে উল্লেখ করেছেন। সোমবার ডাকযোগে এই অভিযোগ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট দেবাশীষ দাস।
অভিযোগে তিনি জানান, গত ১৫ আগস্ট (শুক্রবার) যশোর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৩০ জন আসামিকে আদালত ভবনের নিচতলার হাজতখানায় আনা হয়। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন শতাধিক লোক। কিন্তু দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে না থেকে ঝিকরগাছার গদখালীর ফুলবাগানে ভ্রমণে যান। এতে আসামি ও সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগে উল্লেখ করেছেন তিনি বিষয়টি। একই অভিযোগ পত্রে আরও বলা হয়েছে, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না।
অ্যাডভোকেট দেবাশীষ দাস অভিযোগে এটাও উল্লেখ করেন, কয়েক মাস আগে যশোর জজ আদালতের হাজতখানা থেকে দুপুরে একজন আসামি পালিয়ে যায়। এছাড়া যশোরে সম্প্রতি হত্যাসহ বিভিন্ন অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় রাতে হাজতখানায় আসামিদের রাখা নিরাপত্তার জন্য হুমকি বলে তিনি দাবি করেন।
সার্বিক বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026