1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:৫১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

টঙ্গীবাড়িতে স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন

হোসেন হাওলাদার
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 165 Time View
140

হোসেন হাওলাদার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শিক্ষার্থীদের সততা ও নৈতিকতা চর্চায় উদ্বুদ্ধ করতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে টঙ্গীবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবু বাক্কার মাঝি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জের অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনের আগে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন সুমন।

বক্তারা বলেন, ছোটবেলা থেকেই সৎ পথে চলার অভ্যাস গড়ে তুলতেই এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্টোরটিতে কোনো বিক্রেতা থাকবে না; শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী পণ্য নিয়ে নির্ধারিত বক্সে টাকা জমা দেবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ ও সততার মানসিকতা গড়ে উঠবে বলে আশা করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম হাসান, সদস্য কাদির খান, সাংবাদিক জসিম শেখ, হোসাইন হাওলাদার, রাব্বি সরদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক তপন চন্দ্র মুদি, সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম পাঠান, সাহাবুদ্দিন সরকার, মো. মোমিনুর রহমান, মো. আকরাম হোসেন, মো. গোলাম মোস্তফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026