1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা

প্রতিবেদন: পুলক শেখ, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 181 Time View
146

প্রতিবেদন: পুলক শেখ, বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ভালুকা (ময়মনসিংহ), ১১ জুলাই ২০২৫: ময়মনসিংহের ভালুকা উপজেলার দারুননাজাত মডেল মাদ্রাসা (ভালুকা শাখা) ২০২৫ সালের দাখিল পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে, এবং একজন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪.৮৮। এই অসামান্য ফলাফলের মাধ্যমে মাদ্রাসাটি উপজেলায় সর্বাধিক জিপিএ-৫ অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে শীর্ষস্থান দখল করেছে।

বর্তমানে প্রায় ৩০০ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। শিক্ষার মান, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই মাদ্রাসা ভালুকা উপজেলার শিক্ষাক্ষেত্রে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবুল কালাম সিদ্দীকি এই সাফল্যের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন, “এই অর্জন আল্লাহর অশেষ রহমত, শিক্ষার্থীদের একাগ্রতা, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা, অভিজ্ঞ গভর্নিং বডির দক্ষ পরিচালনা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের সম্মিলিত ফল। এছাড়া, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত আখম আবু বকর সিদ্দিক (মা. জা.) সাহেবের দোয়ার বরকত আমাদের এই পথচলায় বড় পাথেয়।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং আদর্শ দ্বীনদার, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক তৈরি করা। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, দারুননাজাত মডেল মাদ্রাসা গত কয়েক বছর ধরে দাখিল পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের প্রতি গুরুত্বারোপের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষাক্ষেত্রে একটি আলোকবর্তিকা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026