1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৩০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

স্কুল কমিটির সভাপতি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৮

মোঃ নাসিরউদ্দিন (রাজশাহী) জেলা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
  • 220 Time View
154

মোঃ নাসিরউদ্দিন (রাজশাহী) জেলা প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর বাঘায় স্কুল কমিটির সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে বিএনপির দ্বন্দ্বে মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। রোববার (৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে বাউসা ইউনিয়নের আড়পাড়া বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, উপজেলা আড়পাড়া হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য লিখিতভাবে প্রধান শিক্ষক আজিবর রহমানের কাছে আবেদন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল।

অপর দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন উজ্জল গ্রুপের আবেদন করেন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আনোয়ার হোসেন পলাশ। এ নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা চলছিল।

এরমধ্যে রোববার জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ গ্রুপের বাউসা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে আড়পাড়া স্কুলে যায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের আহত হয়েছেন তেথুলিয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে জাফর হোসেন (৪০), আড়পাড়া গ্রামের গাজিউর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৮), মানিক হোসেনের ছেলে রোহান হোসেন (২৩), মুনসাদ আলীর ছেলে মানিক হোসেন (৪৫), মকবুল হোসেনের ছেলে লিখন হোসেন (২২), হেদাতিপাড়া গ্রামের তফের আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮), আবুল হোসেনের ছেলে এনামুল হক (৩৬), মাঝপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রানা হোসেন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরমধ্যে রফিকুল ইসলাম ও মানিক হোসেনের অবস্থা বেগতিক দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সভাপতি প্রার্থী প্রভাষক আনোয়ার হোসেন পলাশ ও প্রভাষক ওয়ালিউর রহমান বিকুল একে অপরকে দোষারোপ করছেন।

এ বিষয়ে আড়পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আজিবর রহমান বলেন, উভয়ের বাড়ি আড়পাড়া গ্রামে। তারা দুইজন এক দল করেন। তারা শিক্ষকতকা করে দুই প্রতিষ্টানে। তারা সভাপতি পদের জন্য আমার কাছে আবেদন করেছেন। যাছাই-বাছাই করে যাকে দিয়ে প্রতিষ্টান ভালভাবে পরিচালিত হবে তাকে সভাপতি নির্বাচন করা হবে। এর আগে তারা মারামারি করলো, কী করবো ভেবে পাচ্ছিনা।

বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026