1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত*দেহ উ*দ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৯, ২০২৫,
  • 181 Time View
97

বগুড়ায় নিখোঁজের তিনদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত*দেহ উ*দ্ধার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:

আজ ২৯জুন ২০২৫ বগুড়ার শাহজাহানপুর থানাধীন মাঝিড়া সেনানিবাস এলাকার স্টেশন বোর্ড ক্লাব লেকে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বগুড়া শহরে জলেশ্বরিতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা তৌফিককুর রহমান এর পুত্র মৃত মোঃ হাসিন রাইহান সৌমিক (৩০), তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স বিভাগ থেকে সনাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সৌমিক গত ২৭ জুন সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে নিজ বাসা, জলেশ্বরীতলা, বগুড়া সদর থেকে বেরিয়ে যান। তার পরিবার সেদিনই বগুড়া সদর থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি নং-২১৫২) করেন।

পরিবারের সূত্রে জানা যায়, নিখোঁজের দিন সন্ধ্যায় তিনি ঢাকা অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে এক সহযাত্রীর মোবাইল ব্যবহার করে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করেন। এরপর আর তার কোনো খোঁজ মেলেনি।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শফিকুল ইসলাম বলেন মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি বা সন্দেহভাজন শনাক্ত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সৌমিকের অকাল মৃত্যুতে পরিবারের ও স্থানীয়দের শোকের ছায়া নেমে এসেছে । প্রকৃত দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি আশা করে তারা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026