1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নিয়ামতপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগে ব্যাপক সাড়া

হামিদুর রহমান, প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : শুক্রবার, জুন ২৭, ২০২৫,
  • 238 Time View
142

হামিদুর রহমান, প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম বলেছেন, “আমি নির্বাচিত হলে ঢাকায় নয়, এলাকায় থেকেই জনগণের পাশে থেকে কাজ করবো। সুখে-দুঃখে মানুষের সঙ্গে থাকতে চাই।”

শুক্রবার (২৭ জুন) নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর, গুজিশহর ও বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে দিনব্যাপী গণসংযোগ ও বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। শোভাযাত্রায় প্রায় দুই শতাধিক মোটরসাইকেল যোগ দেয়, যা এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।

গণসংযোগকালে মাহবুবুল আলম আরও বলেন, “জনগণের দোয়া ও সমর্থন পেলে আমি তিন উপজেলার মানুষের নিয়ে একসাথে কাজ করবো। এই আসনকে একটি উন্নয়নমুখী ও মডেল সংসদীয় আসনে রূপ দিতে চাই। এলাকার মানুষ যেন যেকোনো প্রয়োজনে আমাকে কাছে পায়—এটাই আমার অঙ্গীকার।”

তার এই নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ামতপুর উপজেলা আমির মাওলানা নওশাদ আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা গেছে। অনেকেই প্রার্থী মাহবুবুল আলমের উন্নয়ন ভাবনা ও সরল জীবনযাত্রাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানান স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026