1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:২৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীমঙ্গলে পুলিশের অভি*যানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উ*দ্ধার, গ্রেফ*তার ২

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ২৫, ২০২৫,
  • 232 Time View
85

শ্রীমঙ্গলে পুলিশের অভি*যানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উ*দ্ধার, গ্রেফ*তার ২

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মো:অলিউর রহমান (তানভীর)
স্টাপ রিপোর্টার
শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল থানা পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয় এক লক্ষ সাতাত্তর হাজার শলাকা বিদেশি সিগারেট এবং জব্দ করা হয় চোরাকারবারে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
থানা সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরী ও এসআই (নিরস্ত্র) বাবলু কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ গত ২৪ জুন (মঙ্গলবার) সকাল বেলায় শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডস্থ পপুলার মেডিকেল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মৌলভীবাজার থেকে একটি কালো রঙের পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৮-৩৭৩৬) চোরাচালানকৃত বিদেশি সিগারেট নিয়ে শ্রীমঙ্গলে প্রবেশ করছে। পুলিশের চেকপোস্ট দেখে গাড়ি থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। গ্রেফতারকৃত দুই ব্যক্তি হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার পাকুরিয়া গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে আব্দুল হাই (৪০), একই থানার লক্ষীপুর গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে জামাল মিয়া (৩৯)।পরে পিকআপ ভ্যান তল্লাশি করে পুলিশ উদ্ধার করে ১৭টি কার্টুন ও একটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ বান্ডিলসহ সর্বমোট ১,৭৭,০০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট।। যার বাজারমূল্য প্রায় ১১,০৩,০০০/- (এগারো লক্ষ তিন হাজার) টাকা।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট বাংলাদেশে এনে বাজারজাত করছিল। এবং ২৫-০৬-২৫ ইং রোজ বুধবার এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান থানার অসি আমিনুল ইসলাম মহোদয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026