1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বাউফলে ২০২৫ইং

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ১০, ২০২৫,
  • 203 Time View
99

বক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা বাউফলে ২০২৫ইং

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পটুয়াখালী বাউফল প্রতিনিধি: মোঃ রুবেল হোসাইন

পটুয়াখালীর বাউফলে ‘ক্যারিয়ার গাইডলাইন কনফারেন্স ও সিঙ্গেল ডিজিট কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টায় বাউফল সরকারী কলেজ মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ হাজার শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের ক্রেস্ট, ব্যাগ, নোট বুক, টিশার্ট/ হিজাব, কলম ও বই বিতরণ করা হয়।

ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলা শাখার সভাপতি মো. লিমন হোসাইনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমির এড. মো. নাজমুল আহসান, জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মো. ইসহাক মিয়া, ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এডভোকেট মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় শিক্ষার্থীদের উন্নত, সমৃদ্ধ ক্যারিয়ার বিনির্মানে বিষয়ভিত্তিক মোটিভেশনাল বিষয়ে আলোচনা করেন, সাবেক বুয়েট শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আলী আম্মার মুয়াজ, শেবাচিম হাসপাতালের সাবেক শিক্ষার্থী ডা. মো. মুনতাসির ওয়াদুদ, ব্লিস ইন্টারন্যাশনাল একাডেমি’র প্রিন্সিপাল নাহিদ ফারুক আল আজহারী।

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে অভিনয় ও সংগীত পরিবেশন করেন, খ্যাতিমান শিল্পী ও নাট্যকার কবির বিন সামাদ ও হেরার রশ্মি শিল্পগোষ্ঠী বরিশাল। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026