1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিশ্ব পরিবেশ দিবসে পত্নীতলায় ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫,
  • 147 Time View
130

বিশ্ব পরিবেশ দিবসে পত্নীতলায় ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার পত্নীতলা নওগাঁ :

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নওগাঁর পত্নীতলা উপজেলাব্যাপি এক লক্ষ বৃক্ষরোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলা সদর নজিপুর পৌর শহরের সরকারি কবরস্থান হতে সরদারপাড়া রোডে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিহাড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, নজিপুর বণিক কমিটির সাধারণ সম্পাদক আকিব জাবেদ মিজান, পত্নীতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ হাবিবুর রহমান, সাবেক ছাত্রনেতা আবু তাহের চৌধুরী মন্টু, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, পত্নীতলা থানার ডিএসবি কামরুল ইসলাম, মাটিন্দর বিএম কলেজের অধ্যক্ষ বিমল কুমার বর্মন, পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর প্রতিষ্ঠাতা হাবীব সাত্তি, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, আবু হোসেন, রাশেদ ছাত্রনেতা রাকিবুল হাসান, চকদোচাই বাবনাবাজ পরিবার এর পক্ষ থেকে সাজেদুর রহমান মোঃ ওমর ফারুক সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সুধিজন প্রমূখ।

পত্নীতলা উপজেলা প্রশাসন, নজিপুর পৌরসভা, পত্নীতলা উপজেলা সমিতি (পউস), ইয়ূথ এন্ডিং হাঙ্গার, প্রগতি সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, ভোরের ডাক ব্যায়াম সংগঠনসহ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নজিপুর সরকারি কবরস্থান, ধামইরহাট রোড, ফুলকুড়ি রোডসহ বিভিন্ন রোডে এবং পতিত জমিগুলোতে প্রায় সহস্রাধিক জারুল, তমাল, শিমুল, ঝাউ, কাঞ্চন, ছাতিম, সোনালু, কৃষ্ণচূড়ার গাছ লাগানো হয়েছে।

এসময় ইউএনও আলীমুজ্জামান মিলন বলেন- ”বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কার্যক্রমের যাত্রা শুরু হলো। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি আশাবাদি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগ অত্রাঞ্চলে পরিবেশ সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। উপজেলা প্রশাসন এবং নজিপুর পৌরসভার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026