1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ১১:০৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচারসহ ৫ দফা দাবিতে অধিকারের মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ১, ২০২৫,
  • 167 Time View
120

মুন্সীগঞ্জে গুমের সাথে জড়িতদের বিচারসহ ৫ দফা দাবিতে অধিকারের মানববন্ধন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মুন্সীগঞ্জ প্রতিনিধি: হোসাইন হাওলাদার

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে গুমের সাথে জড়িতদের বিচারের দাবিসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ৫ দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

শনিবার (৩১ মে) সকাল সাড়ে দশটার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন।

৫ দফা দাবিগুলো হলো- গুমের শিকার যে সব ব্যাক্তি ফেরত আসেননি তাঁদের ভাগ্যে কি ঘটেছে তা জনগনকে জানানো, যে সমস্ত গুমের শিকার ব্যক্তি এখনও ফিরে আসে নাই, তাঁদের স্ত্রী-সন্তানরা যাতে গুম হওয়া ব্যক্তির ব্যাংক হিসাব পরিচালনা এবং স্থাবর অস্থাবর সম্পত্তি বেচা এবং ভোগ করতে পারে সে ব্যবস্থা করা, গুমের পর কিছু ব্যাক্তিকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাঁদের পাওয়া গেছে। তাই ভারতে আরো গুমের শিকার ব্যাক্তি আছেন কি-না সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের সাথে কূটনৈতিক পর্যায়ের যোগাযোগ স্থাপন করা, যে সমস্ত ব্যক্তি গুমের পর ফেরত এসেছেন, তাঁদের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি কাউকে কাউকে মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে বা নির্যাতন করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে নিম্ন আদালতকে ব্যবহার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং কারাগার থেকে মুক্তি দিতে হবে, গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সহ সভাপতি রশিদ আহমদ, সহ সভাপতি গোলজার হোসেন, আমার দেশের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, সাংবাদিক ও অধিকার কর্মী শেখ মোহাম্মদ রতন, অধিকার মুন্সীগঞ্জ জেলা শাখার সমন্বয়ক আরাফাতুজ্জামান বাবু, এনটিভির জেলা প্রতিনিধি মঈনউদ্দীন সুমন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি জুয়েল রানা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি ফয়সাল হোসেন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শিহাব আহমেদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জসিমউদ্দিন দেওয়ান, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, সাংবাদিক ফয়েজ আহমেদ, মো. জহিরুল হাসান সুবীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026